দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েলের উসকানিতে ইরানের ওপর যেকোনো সামরিক হামলা বিশ্ববাজারে ‘ভয়াবহ প্রভাব’ ফেলবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের উসকানিতে যেকোনো সামরিক অভিযান আন্তর্জাতিক বাজারে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। এ নিয়ে জ্বালানি সরবরাহকারী ও ভোক্তা—উভয় পক্ষই উদ্বিগ্ন।
নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নতুন সরকার গঠনের চেষ্টা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি বলেন, ইরানের ‘অস্তিত্বগত হুমকি’ দূর করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কাজ করতে পারেন তিনি।
গত কয়েক দিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন করে হামলার সম্ভাবনার কথা জানিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের প্রেক্ষাপটে এ আলোচনা সামনে এসেছে।
এদিকে, রাশিয়ার মস্কোতে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) সম্মেলনে অংশ নিয়েছেন আরাগচি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
সূত্র: আল জাজিরা
এমএস/